দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, ডাক পেলেন এনামুল

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারের দিনেই বুধবার চট্টগ্রাম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী সোমবার (২৮ এপ্রিল) শুরু হতে চলা দ্বিতীয় ও শেষ টেস্টের দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান ও পেসার নাহিদ রানা। মূলত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ করে দিতে নাহিদকে ছুটি দিয়েছে বিসিবি।

তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয় ও বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্যুতি ছড়িয়ে ২ বছর ১০ মাস পর টেস্ট দলে ফিরলেন বিজয়। ২০২২ সালের জুনে সবশেষ জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন তিনি। অন্যদিকে অভিষেকের অপেক্ষায় আছেন তানভীর।

চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights