দ্বিতীয় দিনের ১৪ বলেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮৬ রানে অল আউট হয়েছে আয়ারল্যান্ড। আজ বুধবার সিলেট টেস্টের দ্বিতীয় দিন কেবল ১৪ বল টিকেছে আয়ারল্যান্ডের ইনিংস।

দিনের দ্বিতীয় ওভারে ম্যাথু হামপ্রেইসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন তাইজুল ইসলাম। তারপরের ওভারে ব্যারি ম্যাকার্থীকে বোল্ড করেন হাসান মাহমুদ। ৬৪ বলে ৩১ রান করে হাসানের লেংথ ডেলিভারিতে ফিরে যান ম্যাকার্থী। এদিকে চার বল খেলে একটি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন ক্রেইগ ইয়াং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights