‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩: রহস্যে মোড়ানো ফার্স্ট লুক প্রকাশ

অনলাইন ডেস্ক
অবশেষে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান! জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজ দ্য ফ্যামিলি ম্যান এর তৃতীয় সিজনের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। মনোজ বাজপেয়ী ও শরিব হাশমি এবারও ফিরছেন তাদের বহুল আলোচিত চরিত্রে।

সিরিজটির নির্মাতা রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে (রাজ অ্যান্ড ডিকে) সম্প্রতি নতুন সিজনের একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে কেন্দ্রীয় চরিত্রে মনোজ বাজপেয়ী—চেনা সেই গম্ভীর ও দৃঢ় চোখের চাহনি, যেন ইঙ্গিত দিচ্ছে—এবারের মিশন আগের চেয়ে কঠিন ও বিপজ্জনক।

পোস্টারের ব্যাকগ্রাউন্ডে রয়েছে অস্ত্রধারী ছায়ামূর্তিরা, যারা প্রতীকীভাবে চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার বার্তা দিচ্ছে। পোস্টারে স্পষ্টভাবে লেখা—”The Family Man Returns”, যা নতুন সিজনের প্রত্যাবর্তনকে জোরালোভাবে ঘোষণা করছে।

অ্যামাজন প্রাইম ভিডিও জানায়, সিরিজটি ২০২৫ সালের মধ্যেই মুক্তি পাবে। অভিনেতা মনোজ বাজপেয়ীও সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন।

অ্যামাজনের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দ্য ফ্যামিলি ম্যান সিরিজটি বিশেষভাবে জনপ্রিয়। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগানো এই সিরিজের প্রথম দুটি কিস্তি সমালোচকদের প্রশংসা এবং বাণিজ্যিক সফলতা দুটোই অর্জন করে।

তৃতীয় কিস্তিতেও আগের মতোই থাকবে থ্রিল, অ্যাকশন ও আবেগের মিশেল—এই প্রত্যাশাতেই উৎসুক ভক্তরা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights