ধর্ম মন্ত্রণালয়ের সেই চিঠির জন্য সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

অনলাইন ডেস্ক

কোটাবিরোধী আন্দোলনের নামে ‘সহিংসতা, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের’ ক্ষয়-ক্ষতির তথ্য চাওয়া ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার তাকে বরখাস্ত করে ধর্ম মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয়ের ওই চিঠি জারি করার দুই ঘণ্টার মাথায় বাতিল করা হয়। সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম সই করা ওই চিঠিতে বলা হয়, কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণের তথ্য চাওয়া হয়।

চিঠিটি মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনসহ সব দফতরপ্রধানকে দেওয়া হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের নজরে আনা হলে তা বাতিল করা হয়।
সত্যতা নিশ্চিত করে ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার গণমাধ্যমকে বলেন, ‘চিঠিটি আমাকে না জানিয়ে ভুল করে জারি করা হয়েছে। আমার নজরে আসার পরই ওই চিঠি বাতিল করে দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights