ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে বেধড়ক পিটিয়ে হত্যার চেষ্টা

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে সাবেক স্বামী সাদেকুল ইসলাম মামুন। সোমবার (১০ জুলাই) রাতে আশুলিয়ার শিমুলতলা এলাকায় এঘটনা ঘটে। শুধু ধর্ষণের চেষ্টা করেই ক্ষান্ত হননি সাদেকুল ইসলাম। তিনি তার সাবেক স্ত্রীকে বেধড়ক পিটিয়েও হত্যার চেষ্টা করেছেন।

ভুক্তভোগী ওই নারী জানান,আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানার পিয়ন সাদেকুল ইসলাম মামুনের সাথে তার বছর খানেক আগে পরিচয়ের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পরে সাদেকুল ইসলাম যৌতুকের টাকাসহ বিভিন্ন কারণে তাকে নির্যাতন শুরু করে। পরে তিনি নির্যাতন সইতে না পেরে গত জুন মাসে স্বামীকে তালাক দেন। এর জের ধরে সম্প্রতি সাদেকুল ইসলাম তার ছবি ফেসবুকে ছড়িয়ে সেখানে অশ্লীল ভাষায় নানান কথা লেখেন।

ভুক্তভোগী আরও জানান, সোমবার রাতে সাবেক স্বামী সাদেকুল তার বাসায় প্রবেশ করে ঘরের মধ্যে সাউন্ড বক্স বাজিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এসময় বাধা প্রদান করলে তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করে আমার জমানো রাখা কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় বিষয়টি কাউকে জানালে তাকে জবাই করে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরে স্থানীয়রা খবর পেয়ে ওই নারীকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। এ ঘটনার পর থেকে ওই নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় আশুলিয়ার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আশুলিয়ার থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights