ধানের শীষে ভোট চেয়ে মোশারফ হোসেনের গণসংযোগ

অনলাইন ডেস্ক

ধানের শীষে ভোট চেয়ে বগুড়ার নন্দীগ্রামে গণসংযোগ করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী (সাবেক এমপি) মোশারফ হোসেন।

আজ রবিবার দুপুরে এই গণসংযোগ করেন তিনি। এসময় ভাটগ্রাম ইউনিয়ন ও বুড়ইল ইউনিয়ন নেতাকর্মী ও জনসাধারণের কুশল বিনিময় করেন মোশারফ হোসেন। এসময় ওই দুই ইউনিয়নের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

এদিকে, দিনব্যাপী নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন ও বুড়ইল ইউনিয়ন নেতাকর্মী নিয়ে গণসংযোগ শেষে স্কুল মাঠে জনসাধণের সঙ্গে খাবার খান তিনি। পরে নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে পড়ে থাকা প্লেট, গ্লাসসহ ব্যবহৃত সামগ্রী পরিষ্কার করেন।

ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন বলেন, সকালে থেকে এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছি। মানুষের নানাবিধ সমস্যার কথা শুনেছি। মানুষ আশ্বস্ত করেছে বিপুল ভোটে ইশআল্লাহ বিজয়ী করেন। আমিও আশ্বস্ত করেছি বিজয়ী হয়ে এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নে মানুষের পাশে থাকবো, আগেও কাজ করেছি আগামীতেও মানুষের জন্য কাজ করে যাবো।

প্রচারণার অনুস্থানস্থল পরিষ্কারে অংশ নেওয়ার বিষয়ে মোশারফ হোসেন বলেন, স্কুলের পরিবেশ যেন নষ্ট না হয় এজন্য নিজে উপস্থিত থেকে অনুষ্ঠানস্থল পরিষ্কার করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights