ধুনটে দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের নিজস্ব তহবিল থেকে ধুনট উপজেলার তিনটি ইউনিয়নে চারশো দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ধুনট উপজেলার এলাঙ্গী, নিমগাছি ও চিকাশী ইউনিয়নে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।

পৃথক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, আফছার আলী, শাহাদৎ হোসেন, জয়নাল আবেদীন, রানাউল আমিন, মহসিন আলম মিন্টু, আজমল হক, এমএ তারেক হেলাল, কামরুজ্জামান কাজল, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights