নওগাঁয় কারাম উৎসব

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ও জমকালো আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অন্যতম ধর্মীয় কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। কারাম বৃক্ষের পূজার মাধ্যমে ঢাকের তালে নিজস্ব সংস্কৃতির বেশে সমতলে বসবাসরত আদিবাসী এই প্রধান ধর্মীয় উৎসবে মাদল, ঢোল, করতাল ও ঝুমকি বাজনার তালে নেচে-গেয়ে মনানোন্দে পালন করে প্রাণের এই উৎসব।

শুক্রবার বিকালে ধামইরহাট আদিবাসী ছাত্র সংগঠন ও কারাম পূজা উদযাপন কমিটির আয়োজনে ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহযোগিতায় আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি সমিরন হেমরমের সভাপতিত্বে এই উৎসব অনুষ্ঠিত হয়। কারাম পূজা উপলক্ষে একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে হাটখোলায় সমবেত হয় এবং ২৩টি নৃত্যদল তাদের নৃত্য পরিবেশ করেন। সন্ধ্যায় বিজয়ী দল হাটনগর নৃত্য দল ১ম পয়ে হারমোনিয়াম ও ২য় কমলবাদি এবং ৩য় সাপাহারের নৃত্য দলকে তবলা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। অনুষ্ঠানে পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দীন ফারুকী, কাউন্সিলর আমজাদ হোসেন, মাহবুব আলম বাপ্পী, মেহেদী হাসান, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতো, সম্পাদক তাপস পাল, পৌর সভাপতি প্রদীপ কুমার আগারওয়াল, আদিবাসী নেতা রাফায়েল সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights