নওগাঁয় সেলাই মেশিন ও কৃষি বীজ বিতরণ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন, খেলার সামগ্রী, কৃষি প্রণোদনার বীজ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ উন্নয়নে উচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়। এছাড়া আত্মকর্মসংস্থান ও নারীর আর্থিক ক্ষমতায়নে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, সরকার শিক্ষা, ক্রীড়া ও আত্মকর্মসংস্থানের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এসব সহায়তা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights