নকলা কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

জামালপুর প্রতিনিধি: রিপন রাজ

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোস্তাফিজ মেহেদীর ওপর নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল বার (১১ নভেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিষা আফরিন, সমাজসেবা কর্মকর্তা কাকলী আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, বিআরডিবি কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, সহকারী গণগ্রন্থাগারিক মোখলেছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেন, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা তাসলিমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, কর্তব্যরত অবস্থায় একজন সরকারি কর্মকর্তার ওপর এমন নৃশংস হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি রাষ্ট্রীয় প্রশাসন ও জনসেবামূলক কর্মকাণ্ডের ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষি প্রণোদনা প্রদানের তালিকা নিয়ে বিরোধের কারণে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর রহমান ওই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। এ ঘটনার সিসি টিভি ফুটেজ ভাইরাল হলে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights