নগরকান্দায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও মাদকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে এ বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকাল ৪টায় রামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে নগরকান্দা থানা পুলিশের আয়োজনে ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নগরকান্দা থানার বিট পুলিশিং অফিসার এসআই মনির হোসেনের সঞ্চালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মান্দার ফকির, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, সাংবাদিক লিয়াকত হোসেন, ইউপি সদস্য খালেক শরীফ, হারেজ প্রামানিক ও মুরাদ হোসেন প্রমুখ। বিট পুলিশিং সভা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights