নড়াইল জেলা কারাগারের এক আসামীর মৃত্যু
মোঃমহিউদ্দীন
নড়াইল জেলা কারাগারের হত্যা মামলার এক আসামি হুমায়ুন শেখ (৪২) মারা গেছেন। অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের খেলাফত শেখের ছেলে।
পরিবার ও কারাগার কর্তৃপক্ষ জানায়, নড়াইল জেলা
কারাগারের হাজতি হুমায়ুন কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যামামলার
৮নম্বরআসামি। গত ২৯ জুন থেকে জেলা কারাগারে ছিলেন তিনি। গত চারদিন যাবত জ্বরে ভুগছিলেন। হুমায়ুন শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক
অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই হুমায়ুন শেখ
মারা গেছেন।
এ বিষয়ে জেল সুপার (চলতি দায়িত্ব) সোহানুর রহমান
বলেন, হুমায়ুন শেখের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়না
তদন্ত করা হয়েছে।
