নড়াইলে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শুভ সরকার ,নড়াইল থেকে
নড়াইলে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সদর উপজেলা ও পৌর শাখার
ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে
জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া
বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন
মোর্ত্তজা।
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নড়াইল সদর উপজেলা শাখার আহবায়ক
শেখ রিয়াজ মাহামুদ মিশামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন
করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নড়াইল জেলা শাখার সভাপতি
তারিকুল ইসলাম উজ্জ্বল।বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের
সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সহ-সভাপতি ও
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,আওয়ামী
স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী
মেজবাউল হোসেন সাচ্চু,সহ-সভাপতি কৃষিবিদ মো:
আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল,জেলা
কমিটির সাধারন সম্পাদক এসএম পলাশসহ দলের নেতারা।
সম্মেলনে স্বেচ্ছাসেবকলীগ জেলা,উপজেলা
কমিটিসহবিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত
ছিলেন।#
নড়াইল-২৫.০৫.২০২৩
