নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি ঃ
‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানা গুরুত্বপ‚র্ণ দাবি তুলে ধরা হয়।
আন্তর্জাতিক নারী দিবস কমিটি, দুর্বার নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মস‚চিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবি উপস্থাপন করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো ছিল নারীর প্রতি যেকোনো প্রকার সংঘবদ্ধ সহিংসতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক নারী দিবস কমিটির নড়াইল জেলা প্রতিনিধি কোহিনুর আক্তার। এছাড়া নড়াইল প্রেসক্লাবের আহŸায়ক এস. এম. আব্দুল হক ও সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্বার নেটওয়ার্কের সদস্য সালমা জামান, আন্তর্জাতিক নারী দিবস কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, ন‚র নাহার পারভীন, গুলশান আরা, সাজেদা খানম ও লামিয়া সুলতানা। এ সময় নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights