নড়াইলে আসন্ন দুর্গাপূজা শান্তপূর্ণভাবে পালনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শুভ সরকার, নড়াইল
নড়াইলে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও সুষ্টভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে টাউন বাড়ি কালি মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কল্যান মুখার্জ্যি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার রবিউল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় নেতা সুকেশ সাহা আনন্দ,
জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্য, সাবেক সভাপতি অশোক কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্য সচিব স্বপন কুমার ঘোষ প্রমূখ। বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###
