নড়াইলে উদ্ধার অস্ত্র নিয়ে তোলপাড়

নড়াইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
নড়াইলে উদ্ধার অস্ত্র নিয়ে তোলপাড়

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে কলেজছাত্র সোহান মোল্যার (২৬) বাড়ি থেকে একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া অস্ত্রটি স্নাইপার রাইফেল কি না তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলে জানান কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারে টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল সোহান। এ সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরে আবুল কালামের ছেলে কলেজছাত্র সোহানের বিছানার নিচে লুকিয়ে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা। এ ব্যাপারে কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি আবদুল্লাহ আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights