নড়াইলে উৎসব মুখর পরিবেশে নতুন বছরে নতুন বই বিতরণ
শুভ সরকার ,নড়াইল থেকে
নড়াইল -লোহাগড়াসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে
নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়েছে। নববর্ষে নতুন বইয়ের ঘ্রাণে
আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০ টায় নড়াইল কালেক্টরেট স্কুলে বই বিতরন উৎসবের
উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়াও নড়াইল
সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়,নড়াইল শহর সরকারি প্রাথমিক
বিদ্যালয়সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরনের উদ্বোধন করেন
জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ আহসান মাহমুদ
রাসেল , জেলা শিক্ষা অফিসার মুহম্মদ জাহাঙ্গির আলম, সহকারি
কমিশনার শ্রাবনী বিশ্বাস , সহকারি কমিশনার সঞ্জয় ঘোষ,নড়াইল
সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী,
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ উজির আলী, বিদ্যালয়ের
শিক্ষক-, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
