নড়াইলে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিয়ম সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ মোঃ আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক তারিকুজ্জামান লিটু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাড আলমগীর সিদ্দিকী, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, জহির ঠাকুর, খায়রুল আরেফিন রানা, হুমায়ুন কবীর রিন্টু, জিয়াউর রহমান জামী, অশোক কুন্ডু প্রমুখ।
সভায় বক্তারা নড়াইলের উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন । একই সাথে বিভিন্ন সমস্যা, বিভিন্ন অনিয়ম এর বিষয়ে প্রশাসনের দৃষ্টি আর্কষন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) শারমিনা সাত্তারসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক নন্দিতা বোস, ইমরান হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রাজু আহমেদ রাজু, সিনিয়র সাংবাদিক গুলশান আরা, আব্দুস সাত্তার, শরিফুল ইসলাম বাবলু, নড়াইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ নুরুন্নবী সামদানি, শুভ সরকার, ইমরান হাসান, আবু তাহের, এস কে সুজয়, সুজয় বকসী ,সোহেল রানা, আব্দুর কাদের, সাদ্দাম হোসেন, নুর তাজুল ইসলাম, হাফিজুল করিম নিলু, মীর্জা মাহমুদ রন্টুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।#
নড়াইল ০৫.১২.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights