নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ; জেলা পর্যায়ে ২২টি ইভেন্টে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশ নিবে

নড়াইল প্রতিনিধি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৬ নড়াইল জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দিনব্যাপী নড়াইল দক্ষিণ পুর্ব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২২টি ইভেন্টে ৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

রবিবার (৭ জুন) সকাল ১০টায় নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক ড. মুহাম্মদ আব্দুল ছালাম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিতে সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবীর।

এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রনোতোষ কুমার সেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবকৃষ্ণ টিকাদার, শিক্ষক নেতা মোঃ আশিকুর রহমান, মোঃ আমিনুর রহমান, মোঃ ইকরামুল হোসেন রিপন, মোঃ জাকির হোসেন বিপ্লব, মোঃ কুদরৎ শেখ, এম এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে এই প্রতিযোগিতা গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। এছাড়া শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে এই ধরনের আয়োজন গুরুত্ব বহন করে থাকে। এমন আয়োজনের পাশাপাশি বিদ্যালয়গুলিতে বেশি করে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার আয়োজনের অনুরোধ জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে লম্বা লাফ, উচ্চ লাফ, অঙ্ক দৌড়, লাফ সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

জেলার ৩টি উপজেলা হতে ২২টি ইভেন্টে (ক্রীড়া ও সাংস্কৃতিক) বিজয়ী ৬৬ জন প্রতিযোগী জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টে বিজয়ী প্রতিযোগী এরপর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এর আগে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৭ টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ে বাছাই সম্পন্ন হয়। ইতিমধ্যে ১৭টি ক্যাটাগরিতে নির্বাচিতরা বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বে অংশগ্রহণ করে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights