নড়াইলে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
শুভ সরকার, নড়াইল থেকে
জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে নড়াইলে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। বুধবার (১ মার্চ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর
থেকে প্রথমে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আ্েধসঢ়;লাচনা
অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ
হাবিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা তবিবর
রহমান, জীবন বীমা কর্পোরেশন নড়াইল অফিসের ইনচার্জ বাদশা মিয়া, নড়াইল
প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
কোম্পাানি নড়াইল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)
নাছিমা সুলতানা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নড়াইল অফিসের জেনারেল
ম্যানেজার (জিএম) ও জাতীয় বীমা দিবস উদযাপন কমিটি নড়াইলের আহবায়ক
আবিদুর রহমান বাবু, ডাক্তার মফিজুর রহমানসহ অনেকে। # ছবি সংযুক্ত
নড়াইল -০১.০৩.২০২৩
