নড়াইলে জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সম্পাদকদের সম্মেলন অনুষ্ঠিত

শুভ সরকার নড়াইল থেকে
নড়াইলে জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সম্পাদকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল এর অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, নড়াইল জেলা শাখার আয়োজনে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও খুলনা মহানগর জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু এর সভাপতিত্বে এর সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেনসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, জনকল্যাণমূখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে আমরা সময় দিতে চায়। তারা যেন ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করে পরিচালনা করে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। কেউ যেন জামাতে ইসলামির নাম ভাঙ্গিয়ে কোন প্রকার আইন শৃংখলার অবনতি না ঘটায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। জামায়াত নেতা মাষ্টার জাকির হোসাইন, মো: আইয়ুব হোসেন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হেমায়েত উল হক হিমু,আব্দুস সামাদ,মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ খিয়ামউদ্দিনসহ জামায়াত এর বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি ও সাধারন সম্পাদকগন এ সময় উপস্থিত ছিলেন। ###
নড়াইল- ৩১.০৮.২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights