নড়াইলে জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষনার ২৪ ঘন্টার আগেই স্থগিত

শুভ সরকার, নড়াইল

নড়াইলে জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষনার ২৪ ঘন্টা পার হতে না হতেই স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল হাসান বাবুল মঙ্গলবার স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (১০ফেব্রুয়ারি) স্বাক্ষরিত কমিটিতে হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক ও শোয়েব মিনাকে সদস্য সচিব এবং ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

ত্যাগিদের বাদ দিয়ে জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষনা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে লোহাগড়ায়। মঙ্গলবার দুপুরে শহরের সিএন্ডবি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। বক্তব্য রাখে লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, জেলা কৃষক দলের সদ্য সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন প্রমূখ।

স্বৈরাচারের দোসর ও বিছালী ইউনিয়নের চেয়ারম্যন হিমায়েত হুসাইন ফারুককে নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক করার অভিযোগ উঠেছে। কমিটি ঘোষনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে এমন ছবি ও ভিডিও।

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ ১২নং বিছালী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে সর্বস্থরের জনগনকে জানায় শুভেচ্ছা ও ঈদ মোবারক।

মাথার উপরে শেখ মুজবুর রহমান ও সজিব ওয়াজেদ জয় ডানে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ও নড়াইল-১আসনের সাবেক ৪বারের সংসদ সদস্য(এমপি) বিএম কবিরুল হক মুক্তির ছবি।

মোঃ হিমায়েত হুসাইন ফারুক চেয়ারম্যান ১২ নং বিছালি ইউনিয়ন পরিষদ, নড়াইল সদর। এমন একটি ছবিসহ বেশ কিছু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিরসহ নেতাদের সাথে রয়েছেন হিমায়েত হুসাইন ফারুক। তাকে জেলা কৃষক দলের আহ্বায়ক করা হয়েছে।

লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ অভিযোগ করেন, নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির আর্শিবাদে আওয়ামীলীগের বিভিন্ন সাবেক এমপি-মন্ত্রীদের সাথে সখ্যতার জন্য তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বিএনপির দলীয়ভাবে নির্বাচন ত্যাগ করলেও তিনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহন করেন। এখন তাকে জেলা কৃষক দলের আহ্বায়ক করায় আমরা হতাশ।

দলের দুর্দিনের নেতা-কর্মিদের বাদ দিয়ে বিগত সময়ে আওয়ামী লীগের সকল মন্ত্রী, এমপিসহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ নেতাদের সাথে গভীর সখ্য গড়ে তোলে। বিভিন্ন সময়ে বক্তব্যও দেন সভা সমাবেশে বলে অভিযোগ করেন, জেলা কৃষক দলের সদ্য সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights