নড়াইলে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর উদ্বোধন

শুভ সরকার,নড়াইল থেকে
নড়াইলে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, নড়াইলের আয়োজনে এ টুর্নমেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
উদ্বোধনী খেলায় হবখালি আদর্শ মহাবিদ্যালয় ৬-০ গোলে শাহাবাদ কামিল মাদ্রাসাকে পরাজিত করে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, নড়াইল পৌরসভার কমিশনার ও সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু,সরকারি কর্মকর্তা,বিভিন্ন কলেজের ক্রীড়া শিক্ষক- প্রতিযোগী,সাংবাদিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights