নড়াইলে ডাকসুর সাবেক ভিপি নূর এর উপর হামালার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মো:মহিউদ্দীন

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর এর উপর আইন শৃংখলা বাহিনীর ন্যাক্কারজনক বর্বরোচিত পৈশাচিক হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ আগষ্ট দুপুর ১২ টার দিকে গণঅধিকার পরিষদের নড়াইল জেলা শাখার আয়োজেনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে নড়াইল প্রেসক্লব চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ইমাম হোসেন সেলিম। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন।

এ সময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা সভাপতি আনিসু্জ্জামান সোহাগ। বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights