নড়াইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্টের আয়োজনে কর্মসূচির মধ্যে
ছিল কোরআন খানী, র্যালী ,স্মৃতি সৌধে পুস্পবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, আলোচনাসভা ও
দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে বক্তব্য
রাখেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী
মোঃআসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক
নূর মোহাম্মদ শেখের ছেলে এস এম গোলাম মোস্তফা কামাল, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক
মাহাবু্বুর রশিদ লাবলু প্রমূখ।
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার
তৎকালীন মহিষখোলা গ্রামে জন্ম গ্রহন করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার
গোয়ালহাটিতে তিনি শহীদ হন। ###
