নড়াইলে পবিত্র আশুরা হিজরী ১৪৪৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শুভ সরকার ,নড়াইল থেকে
নড়াইলে পবিত্র আশুরা হিজরী ১৪৪৬ উপলক্ষ্যে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন,নড়াইল এর আয়োজনে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য এর উপর আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, ইসলামিক ফাউন্ডেশন , নড়াইলের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সরকারি কর্মকর্তা,সুধিজন , বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামাগন এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল-১৭.০৭.২০২৪
