নড়াইলে ফুটবল প্রশিক্ষণ -২০২৫ এর সমাপনী ও সনদপত্র বিতরণ

নড়াইল প্রতিনিধি ঃ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নড়াইলে ফুটবল প্রশিক্ষন-২০২৫ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস ।

জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ হেমায়েতুল হক হিমু,সদস্য মোঃ আল আমিন, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশীদ লাবলু,ক্রীড়া সংস্থার বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রশিক্ষনার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

মাস ব্যাপী এ প্রশিক্ষনে ৪০ জন ফুটবল খেলোয়ারকে প্রশিক্ষন প্রদান শেষে সনদ পত্র প্রদান করা হয়।

নড়াইল -১৫.০৫.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights