নড়াইলে বার্ষিক কুস্তি ও দাবালীগ-২০২৪-২০২৫ এর উদ্বোধন
মো: মহিউদ্দীন,নড়াইল
নড়াইল বার্ষিক কুস্তি ও দাবালীগ-২০২৪-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা,নড়াইল এর কুস্তি ও দাবালীগ পরিচালনা কমিটির আয়োজনে এ লীগ অনুষ্ঠিত হচ্ছে।
২ দিন ব্যাপী প্রতিযোগিতায় কুস্তিতে জেলার ২৩টি ক্লাবের ( পুরুষ ও মহিলা ) প্রতিযোগী এবং দাবালীগে অর্ধশতাধিক ( পুরুষ ও মহিলা ) প্রতিযোগী অংশ গ্রহন করছে।
এ প্রতিযোগিতার উদ্বোধন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) লিংকন বিশ্বাস ।
কুস্তি লীগের আহবায়ক মোঃ আল আমিন এর সভাপতিত্বে নড়াইল কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী,নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম,এম মাহবুবুর রশীদ লাবলু, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়ার –অবিভাবকগনসহ সংশ্লিষ্ঠরা এ সময় উপস্থিত ছিলেন।
