নড়াইলে বিভিন্ন আয়োজনে “বিশ্ব শিক্ষক দিবস ” পালিত
শুভ সরকার , নড়াইল থেকে
নড়াইলে বিভিন্ন আয়োজনে “বিশ্ব শিক্ষক দিবস ” পালিত হয়েছে।
শনিবার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, নড়াইল এর দিবসটি পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসটি) মোঃ আরাফাত হোসেন এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ^াস, জেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ জাহাঙ্গীর আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়াতুজ্জামান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল ০৫.১০.২০২৪
