নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

শুভ সরকার,নড়াইল থেকে
নড়াইল নড়াইলে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালী,কেক
কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সোসাইটি নড়াইল ইউনিটের আয়োজনে সোমবার সকাল ১০টায়
শহরের চৌরাস্তায় র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন
জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের চেয়ারম্যান
অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা
করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি
ছিলেন সিভিল সার্জন ডা: সাজেদা বেগম,নড়াইল পৌরসভার মেয়র
আঞ্জুমান আরা,জেলা শিক্ষা কর্মকর্তা মো: হায়দার আলী,বীর
মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবীর।আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট
সোসাইটি নড়াইল ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন
আরা কবীর লিলি,সেক্রেটারী কাজী ইসমাইল হোসেন লিটন,ইউনিট
লেভেল কর্মকর্তা মোসা: রেক্সোনা খাতুন, কার্যনির্বাহী সদস্য বীর
মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,মলয় কুমার কুন্ডু, প্যানেল মেয়র মো:
রেজাউল বিশ্বাস, সালমা রহমান কবিতা, যুুব রেড ক্রিসেন্টের যুব
প্রধান শামীম আহম্মেদসহ জেলা ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।দিবসটি উপলক্ষে বিনামূল্যে
রক্তের গ্রুপ নির্ণয়  ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights