নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন

নড়াইল
নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় সিভিল কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে এসময় নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু , ইপিআই সুপার দুলাল চন্দ্র গাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.ইসমাইল হোসেন বাপ্পীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় ,আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় নড়াইল জেলাতে ভিটামিন প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ৩টি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নে ০৬ মাস হতে ১১ মাস বয়সী ১১ হাজার ৮শ ৪৪ জন শিশুকে ১লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ৮শ ৮২ জন শিশুকে ২লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কাজ বাস্তবায়নে ১হাজার ২০টি কেন্দ্রে ২ হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন কর্মী ও ১২০ জন সুপার ভাইজার দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights