নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ রবিবার পালিত হয়েছে। দিবসটি পালন
উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা জজকোর্ট সংলগ্ন বধ্যভ’মি ও পানি উন্নয়ন বোর্ড
চত্বরে অবস্থিত গণ কবরে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত এবং জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ,পানি উন্নয়ন বোর্ড, নড়াইল পৌরসভাসহ বিভিন্ন
প্রতিষ্ঠান বধ্যভ’মি ও গণ কবরে পুস্পস্তবক অর্পণ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নড়াইল
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার,জেলা
পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান , স্থানীয় সরকার বিভাগ , নড়াইলের উপ-
পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সরকারি
কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, সুশীল সমাজের
প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও মসজিদ,মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবিদের আত্মার
মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত / প্রার্থনা আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights