নড়াইলে সুর দরিয়া এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ডেক্স রিপোর্ট, নড়াইল
নড়াইলে সাংস্কৃতিক সংগঠন সুর দরিয়া এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ১লা মার্চ ( শনিবার) বিকাল সাড়ে ৫টায় সুলতান মন্ঞ্চ চত্তরে কেক কেটে এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সংগীত শিল্পী প্রতুল হাজরা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গ্রেভশিল্পী গোষ্ঠীর সভাপতি দিলীপ রাহা, সুর দরিয়া এর সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় রায়,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল ইসলাম, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী শুভ সরকারসহ সংগঠনের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সুর দরিয়া নড়াইল এর সভাপতি সংগীত শিল্পী প্রতুল হাজরা বলেন, চার বছর আগে শিশুদের নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিল, আজ হাটি হাটি পা পা করে চার বছর পূর্ণ হলো। এ সংগঠন আমার একটি সন্তানের মত। প্রতিটি শিক্ষার্থী যেমন আমার কাছে সন্তানের মত সুর দরিয়ও আমার কাছে একটি সন্তানের মত। এই সংগঠন থেকে আগামীতে অনেক বড় শিল্পী তৈরি হবে এটা আমার বিশ্বাস। তিনি আরও বলেন, সঠিক ভাবে সংগীত চর্চা করতে পারলে প্রকৃত শিল্পী হিসেবে নিজেকে তৈরি করতে পারবে প্রতিটি শিক্ষার্থী।
