নড়াইলে স্বভাবকবি বিপিন সরকারের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দু’দিনব্যাপি উৎসবের উদ্বোধন

শুভ সরকার ,নড়াইল থেকে
নড়াইলের কৃতি সন্তান দক্ষিণ-পশ্চিম অ লের অন্যতম লোককবি স্বভাবকবি বিপিন সরকারের জন্মশতবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপি জন্মোৎসবের শুরু হয়েছে। স্বভাবকবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের আয়োজনে শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে নড়াইলের সুলতান মে ম্রঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট লিংকন বিশ্বাস। উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা সুলতান ম চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, স্বভাবকবি বিপিন সরকার স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ডা. মায়া রাণী বিশ^াস, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন ।
দু’দিনব্যাপি জন্মেৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে আরো রয়েছে কবির জন্মস্থান নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গায় শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, উত্তরীয় পরিধানের মাধ্যমে সুলতান মে অতিথি বরণ, কবির কর্মের উপর সেমিনার, বিপিন সরকার রচিত কবিতা আবৃতি, বিপিনগীতি, হালুই গান, সারি গান, অষ্টক গান ও অষ্টক যাত্রাপালা।
স্বভাবকবি বিপিন সরকার ১৮টি অষ্টক যাত্রাপালা, ১৪টি পালাগান, ১ হাজারের বেশী কবিতা, প্রায় ৫শ’ হালুই/সায়ার, ধুয়া, বারাসিয়া, সারি, ভাব, ভাটিয়ালি, অষ্টক ও ধর্মীয় গান লিখেছেন। তাঁর সংগীতের গাঁথুনীতে আমাদের বাস্তব জীবনের অনেক চিত্র ফুঁটে উঠেছে। কবি বিপিন সরকারের জ্ঞান-গরিমা,পান্ডিত্য ছিল অসাধারণ। তিনি অবসরে, চলতি পথে, কথার ফাঁকে, যেকোনো অবস্থায় গান-কবিতা লিখতে পারতেন, সুর করতেন এবং গানও গেয়ে শোনাতেন।
১৯২৩ সালের ২২ ডিসেম্বর নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামে এই কবি জš§গ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৭ নভেম্বর মৃত্যবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights