নড়াইলে স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইল প্রতিনিধি :
নড়াইলে স্বৈরাচার শেখ হাসিনা ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে রুপগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার সভাপতি মো: ফরিদ হোসেন বিশ্বাস , ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব হাসান,জসিম উদ্দিন জোসেফ,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ, সদর উপজেলা আহবায়ক মামুন গাজী,যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, মো: খোকন শেখ, নড়াইল পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল আবেদীন,সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান,মো: রিয়াজ হাসান, মো: রাসেল বিশ্বাস, এস এম রুবেল, শাহাবাদ আলিয়া মাদ্রাসার আহবায়ক মো: রুবেল হাসান উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে নিরীহ ও সাধারন ছাত্রদের হত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনা ও ছাত্রলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।#
