নড়াইলে ৩ দিন ব্যাপী জেলা ফল মেলা -২০২৫ এর উদ্বোধন

শুভ সরকার ,নড়াইল
“দেশী ফল বেশী খাই আসুন ফলের গাছ লাগায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৩ দিন ব্যাপী জেলা ফল মেলা -২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর , নড়াইল এর আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইল এর উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইল এর অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জাহিদুল বিশ্বাস,উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান, সাংবাদিক,এনজিও প্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থী, কৃষক- উদ্যোক্তা, সংশ্লিষ্ট বিভাগ কর্মকর্তাগনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফলচাষ শুধু পুষ্টি নিরাপত্তাই নয়, বরং গ্রামীন অর্থনীতির উন্নয়নে বিশাল বড় ভূমিকা রাখে। আমাদের কৃষকদের পরিশ্রমেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
এ মেলায় আম,জাম,কাঠাল,লিচু,আনারস,সবেদা,ডেয়ো,কামরাঙ্গাাসহ দেশি ৪২ প্রকার ফলের সমাহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights