নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক

আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় মুসলিম জোট। জোটের দলগুলো হলো- বাংলাদেশ মুসলিম লীগ, গণমুক্তি জোট, নাগরিক অধিকার পার্টি, বাংলাদেশ মুসলিম সমাজ, বাংলাদেশ জাস্টিস পার্টি, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ ও বিএনডিপি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ জোটের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জোটের প্রধান সমন্বয়কারী কাজী আবুল খায়ের, গণমুক্তি জোটের চেয়ারম্যান শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক জিয়াউর রহমান, বিএনডিপির চেয়ারম্যান তাজুল ইসলাম লাবু প্রমুখ।

বক্তারা আরও বলেন, জাতীয় মুসলিম জোট কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ-কেন্দ্রিক রাজনৈতিক সংগঠন নয়। বরং জ্ঞান, যুক্তি, ন্যায়, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও নাগরিক মর্যাদাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করে সকল নাগরিকের সমান ও ন্যায্য প্রতিনিধিত্বে বিশ্বাসী একটি সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights