নভেম্বর নভেম্বর কুড়িগ্রামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কুড়িগ্রাম প্রতিনিধি: ১৬.০২.২০২৬
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন
উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে
কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন
অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, আরডিসি
শেখ মাহবুবে সোবহানী, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম
আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সমাজসেবার উপপরিচালক হুমায়ুন
কবির, কুড়িগ্রাম প্রেসক্লাবর সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,
সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী, ছাত্রনেতা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে বি.এম কুদরত-এ-খুদা জানান, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১
মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি
শুরু হবে। এ ছাড়াও আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা
কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি আরও বলেন, ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং মাতৃভাষার মর্যাদা
রক্ষায় সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সম্মানজনকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার
সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
