নয় বছরের শিশুকে ধর্ষণের পরে হত্যা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের তারাগঞ্জে পাটক্ষেত থেকে নয় বছরের শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তারাগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

এর আগে, সোমবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুজাহিদ ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে। সে নয় বছরের শিশু সানজিদা আক্তারকে (৯) ধর্ষণের পরে আঘাত করে হত্যা করেছে। হত্যার পরে তার দুই চোখ নিচের দিকে দাবিয়ে দেয়া হয়।

পুলিশ সুপার জানান, গ্রেফতার মুজাহিদ ইসলাম ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে গত শুক্রবার দুপুরে ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (৯) বাড়ি থেকে
বের হয়ে নিখোঁজ হয়। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরদিন শনিবার সকালে ডালিয়া সেচ ক্যানালের পাশের একটি পাটক্ষেত থেকে সানজিদার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের দেহে আঘাতের চিহ্ন ছিল। দুই চোখ নিচের দিকে দাবানো ছিল। এ ঘটনায় রোববার সানজিদার বাবা বাদি হয়ে তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে মুজাহিদকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights