নাইক্ষ্যংছড়িতে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ২ লাখের বেশি পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে নাইক্ষ্যংছড়ি ১১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোরে ১১-বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল সীমান্ত পিলার ৪৮/৪-এস ও জিরো লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে দোছড়ি তোন্দুলের মুখ এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বস্তায় থাকা ২০ কাটে ২ লাখ ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights