নাইজারে সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় নিহত ২০, গ্রেফতার ১১

অনলাইন ডেস্ক

নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ২০ হামলাকারী নিহত হয়েছেন এবং গ্রেফতার করা হয়েছে ১১ জনকে।

এই হামলার ঘটনায় ফ্রান্স, বেনিন এবং আইভরি কোস্টকে দায়ী করা হয়েছে। পাশাপাশি হামলা প্রতিরোধের জন্য রুশ সেনাদের ধন্যবাদ জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন শেষে রাষ্ট্রীয় টেলিভিশনে এই দাবি করেন জেনারেল আবদুরাহমানে তিয়ানি। ফ্রান্স, বেনিন ও আইভরি কোস্ট এখনো এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া হামলার জন্য কোনো সশস্ত্র গোষ্ঠী দায় স্বীকার করেনি।

নাইজারের প্রেসিডেন্টের বাসবভন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিস্ফোরণ এবং গুলির ঘটনা ঘটেছিল সেখানে।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী সালিফু মোডি জানান, প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় হামলা, তারপর অভিযান চালানো হয়। এতে চারজন সামরিক সদস্য আহত হয়েছেন এবং ২০ জন হামলাকারী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ফরাসি নাগরিকও রয়েছেন। এছাড়া গ্রেফতার করা হয়েছে ১১ জনকে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরের প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা করছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে দিনের বেলায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights