নাগেশ্বরীতে অসচ্ছল বৃদ্ধা পেলেন নতুন ঘর

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক অসচ্ছল বয়স্ক নারীর জন্য নতুন টিনের ঘর নির্মাণ করে দিয়েছে মানবতার ডাক নামে একটি সামাজিক ফাউন্ডেশন। সম্প্রতি এই ঘর উদ্বোধনের সময় বৃদ্ধার পরিবারের হাতে কিছু খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার আনছারহাট ডাকঘরের আওতাধীন তেলিয়ানীর পাড় এলাকায় খোতেজা বেওয়া দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেয়ে তার জন্য একটি নতুন টিনের ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। নতুন ঘর পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঘরটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, জাহাঙ্গীর, নাজির হোসেন মাস্টার, মুফতি জামাল উদ্দীন, সেলিম, হাফিজুর রহমান, বাবু, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ফাউন্ডেশনের সদস্যরা।

ফাউন্ডেশনটির নেতারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদানই তাদের মূল লক্ষ্য। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights