নাচে গানে মাতলো সুবিধাবঞ্চিত শিশুরা, পেলো শিক্ষা সামগ্রী ও জামা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক বিকাশ ও মূল স্রোতের সাথে সংযোগ তৈরিতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন ফর লাইফের ফ্যাশন প্যারেড। রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের সিআরবির শিরীষতলাতে শতাধিক শিশু এই প্যারেডে অংশ নিয়ে নাচগানে মাতে। এ সময় তারা নানা সাজে ক্যাটওয়াকে অংশ নেয়। পুলিশ, চিকিৎসক, সাংবাদিক, ফটোগ্রাফার ও শিক্ষকসহ নানা সাজে ক্যাটওয়াকে অংশ নেয়। তাদের সাথে সংহতি জানিয়ে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে কন্ঠনীড়, আগমনী নৃত্য গোষ্ঠীসহ কয়েকটি সংগঠন। অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী ও ঈদজামা তুলে দেয়া হয়।

অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আ স ম মাহতাব উদ্দিন বলেন, শিশু কিশোরদের মানসিক বিকাশে এমন অনুষ্ঠান আয়োজন অনেক গুরত্বপূর্ণ। সুবিধাবঞ্চিত শিশুদের খাবার কিংবা পড়াশোনা করানোর পাশাপাশি তাদের সুকুমারবৃত্তি জাগ্রত করানোর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান দারুণ ভূমিকা রাখবে। এর প্রভাবে তারা মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকবে। এছাড়াও সমাজের মূল স্রোতের সাথে তাদের দূরত্ব কমে আসবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী সদস্য আজহার মাহমুদ, ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার মোহাম্মদ নুর নবী, ফ্যাশন ফর লাইফের প্রতিষ্ঠাতা ডা. মহিউদ্দিন মাসুম, হোটেল সাফিনার ব্যবস্থাপনা পরিচালক শিহাব সাগীর, ব্লু মুনের স্বত্বাধিকারী জাহেদুল ইসলাম, অসীম এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক আরাফাত রুবাই, নগরফুলের প্রতিষ্ঠাতা বায়েজিদ সুমন, রোটারিয়ান আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সেক্রেটারি সাজেদুল আলম চৌধুরী মিল্টন, চিটাগং হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক মামুন, সমন্বয়কারী দিনার মাহী, তানভীর হায়দার, সরওয়ার আলম জেমি ও নাফিস তাহসিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফ্যাশন ফর লাইফের কো-ফাউন্ডার আনিস ওয়ারেসীর সভাপতিত্বে অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও ইদের নতুন জামা বিতরণ করা হয়। নগরফুলের সহায়তায় অনুষ্ঠানের কোরিওগ্রাফি করেন আলমগীর হোসেন আলো। উপস্থাপনা করেন ইফরাদ আবেদ ও তানজিলা টুইংকেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights