নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি

নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

সংগঠনের নাটোর জেলা সভাপতি সাবেক এমপি সুফিয়া হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক রোখশানা বেগম টুকটুকি, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস তার বক্তব্যে বলেন, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। এখন আমরা একত্রিত হয়েছি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই। আমরা ভোট দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights