নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরের আব্দুলপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার চং ধুপইল ইউনিয়নের শোভগ্রামে রেলসেতুতে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার সকাল ১০ টার দিকে ঘটনাটি জানাজানি হয়।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বাবলু ও স্থানীয়রা জানান, গত রাতের (মঙ্গলবার) কোন এক সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। সকালে (বুধবার) স্থানীয়রা লাইনের ব্রিজের নিচে একটি মানুষের ক্ষত বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্টেশনে সংবাদ দেয়। পরে ঘটনাস্থলে কর্মচারী পাঠানো হলে তারা মরদেহ দেখে সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। সান্তাহার জিআরপি পুলিশ নাটোরে এসে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights