নাটোরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লালোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুই শিশু হলো- উপজেলার ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৭) এবং নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী রায়হান হোসেনের মেয়ে ফাতেমা (০৭)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদে মা-বাবার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে ৭ বছর বয়সী ফাতেমা। আজ শনিবার বেলা ১১টার দিকে মামাতো বোন ফারিয়ার সঙ্গে বাড়ির পাশে খেলছিল। পরে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে দুইজনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ইউপি চেয়ারম্যান একরামুল ইসলাম জানান, সকালে পুকুরের পানিতে গোসলে নেমে ডুবে দুইজনের মৃত্যু হয়। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো বোন। দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights