নাটোরে বিরল নীলগাই উদ্ধার

অনলাইন ডেস্ক

নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া এলাকা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার দুপুর ২টার দিকে শেখপাড়ার একটি পেয়ারাবাগান থেকে নীলগাইটি উদ্ধার করা হয়।

উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে সেটিকে বেঁধে রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়লে নীলগাইটি দেখতে ভিড় জমায় আশপাশের এলাকার বাসিন্দারা।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

তিনি বলেন, ‘আমরা রাজশাহী বনবিভাগের সাথে যোগাযোগ করেছি। তারা আসলে আমরা তাদের হাতে তুলে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights