নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোরের মাদক মামলায় সোহেল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই দণ্ডাদেশ দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সোহেল রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিষালগাড়ি এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে নাটোর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস বিপ্লব পরিবহনে তল্লাশি পরিচালনা করা হয়। এসময় বাসের ভেতর থেকে সোহেল নামে একজনের দেহ তল্লাশি করে একশ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
নাটোর জজ কোর্টের রাষ্ট্র পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১০ বছর মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতের বিচারক সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। আসামির পূর্বের হাজতবাস প্রদত্ত দণ্ডের থেকে বাদ যাবে। এছাড়া উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights