নাটোরে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত

নাটোর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে বালু ভর্তি চলন্ত ট্রাককে পিছন থেকে অপর একটি ট্রাক ধাক্কায় পেছনের ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। শনিবার ভোরে গুরুদাসপুর উপজেলার গলাকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা ট্রাক চালক শাহীনুর আকাশ (২৮) এবং এক জেলার অচিন্তপুর গ্রামের ট্রাক চালকের সহকারী (হেলপার) জসিম উদ্দিন (২৬)।

ঝলমলিয়া হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দিনাজপুর থেকে একই সাথে বালু ভর্তি দু’টি ট্রাক কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোর সাড়ে ৫ টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের গুরুদাসপুর উপজেলার গলাকাটা এলাকায় ট্রাক দু’টি পৌঁছালে পেছনে থাকা ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে পেছনের ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। ট্রাক দু’টি পুলিশের হেফাজতে রয়েছে। সেই সাথে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights