নাটোরে হঠাৎ শিলাবৃষ্টি

নাটোর প্রতিনিধি
নাটোরের চারটি উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। সোমবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বড়াইগ্রাম, সিংড়া, লালপুর ও গুরুদাসপুর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শিলা বৃষ্টি হয়।

আলাদা আলাদা সময় ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা পড়তে থাকে। এইসব এলাকায় শিলাবৃষ্টির স্থায়িত্বকাল ২ মিনিট থেকে ১৫ মিনিট ছিল বলে জানা গেছে। এ সময় দমকা বাতাসও প্রবাহিত হয়।

এতে মৌসুমি ফল আম, লিচুসহ চৈতালি ফসল গম, সরিষাসহ অন্যান্যের ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
তবে শিলাবৃষ্টিতে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, রাতে হঠাৎ মেঘের গর্জন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। যার স্বায়িত্ব ছিল ৮ থেকে ১০ মিনিট। শিলাবৃষ্টিতে ফসলের তাৎক্ষণিক কোনো ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তাদের ক্ষতির পরিমাণ অনুসন্ধান করতে বলা হয়েছে। তারা সকালে তথ্য দিলে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights